কোচবিহারে বিজেপির রথ ভাঙচুর, আসানসোলে সংঘর্ষ

0
445
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বিজেপির পরিবর্তন যাত্রার রথে তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তুলে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। ছবি পোস্ট করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লিখেছেন বুধবার অন্ধকারের আড়ালে তৃণমূলের দুষ্কৃতীরা কোচবিহার ২ নম্বর ব্লকের মহিষবাথান এলাকায় পরিবর্তন যাত্রার গাড়িতে ভাঙচুর করেছে।
বিজেপির পরিবর্তন যাত্রা তৃণমূল কর্মীদের মধ্যে যে ভয় এবং হতাশা বিরাজ করছে, এই লজ্জাজনক ঘটনাটি আবারও তা প্রকাশ করে। যতই কাপুরুষোচিত আক্রমণ করুক না কেন, বাংলার মানুষ ইতিমধ্যেই তাদের মন স্থির করে ফেলেছে এবার তৃণমূলকে বিসর্জন দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থ নেতৃত্ব পশ্চিমবঙ্গে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আসানসোলের বারাবনির গৌরান্ডিতে বিজেপির পরিবর্তন যাত্রায় ধুন্ধুমার। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
পাল্টা তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গৌরান্ডিতে।