বিজেপির ছকে কমিশন! মহিলাদের নাম বাদ : মুখ্যমন্ত্রী

0
93
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বেছে বেছে মহিলাদের টার্গেট করা হয়েছে। ভুল ম্যাপিংয়ের জন্য বিবাহিত মহিলাদের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নে সাংবাদিক বৈঠকে এসআইআরের ৫৪ লক্ষ নাম বাদ যাওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এই প্রক্রিয়ায় বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী। কমিশন এআই দিয়ে ভোটারদের নাম বাদ দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এছাড়াও  মহারাষ্ট্র ও বিহারের ভোটের মতো বাংলার বিধানসভা নির্বাচনেও ঝাড়খণ্ড, বিহার থেকে লোক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উন্নয়নে একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছেন। সারাসরি লড়াইয়ে পেরে না উঠে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি সেই মহিলা ভোট ব্যাঙ্কেই আঘাত আনতে চাইছে বলেই অভিযোগ তৃণমূলের। 
রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে এসআইআরে তাঁকেও হয়তো নোটিস পাঠাত। এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে এভাবেই তীব্র খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।