
২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের পাল্টা শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান রয়েছে বিজেপি যুব মোর্চার। সেই অনুষ্ঠানে যোগ দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরদিন মঙ্গলবারই দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী।
নিজের দিল্লি সফর নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি দিল্লি যাচ্ছেন। ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসকের বাবা-মা। সেই কর্মসূচিতে পতাকাবিহীনভাবে শুভেন্দু অধিকারী সহ যোগদান করবেন বিজেপির নেতানেত্রীরা। নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য দূরদুরান্তের জেলা থেকে যাতে বিজেপি কর্মী সমর্থকরা কলকাতায় আসতে পারেন তাই অতিরিক্ত রেলের কোচ সংযোজনের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন করবেন শুভেন্দু অধিকারী।
এদিকে বিজেপির উত্তরকন্যা অভিযানে শর্ত বেধে দিয়েছে হাইকোর্ট। তিন পাতিয়া মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিলের অনমতি দেওয়া হয়েছে। দশ হাজার মানুষ এতে অংশ নিতে পারবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
