সংসদের ঘটনায় ১০ বছরের জেল হতে পারে রাহুলের

0
181
ছবি সৌজন্যে : এক্স

বৃহস্পতিবার সংসদে ঘটে যাওয়া ঘটনায় ১০ বছরের জেল হতে পারে রাহুল গান্ধীর। সংসদ চত্বরে ২ বিজেপি সাংসদ আক্রান্ত হওয়ার ঘটনায় পার্লামেন্ট স্ট্রিট থানায় রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সত্য প্রমাণিত হলে ১০ বছরের জেল হতে পারে লোকসভার বিরোধী দলনেতার। অন্যদিকে সাংবাদিক বৈঠকে বিজেপি ও আরএসএস-কে নিশানা করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, বিজেপি এবং আরএসএস আম্বেদকরের অবদান মুছে ফেলতে চায়। বিজেপি-আরএসএসের চিন্তাভাবনা সংবিধান বিরোধী। বি আর আম্বেদকরের চিন্তাভাবনা ধ্বংস করতে চাইছে। তাঁর মন্তব্য, আম্বেদকরের মন্তব্যের পরে তাঁর পদত্যাগের দাবি করা হয়েছিল। কিন্তু তা না মেনে বিষয়টিকে অন্য দিকে ঘোরানোর চেষ্টা করেছেন। শান্তিপূর্ণ মিছিল করে সংসদে ঢুকতে গেলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।

পাশাপাশি আদানি ইস্যুতে বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, বিজেপি মূল ইস্যুটি মুছে ফেলতে চায় তা হল আদানির মামলা। আদানির কাছে ভারতকে বিক্রি করছেন নরেন্দ্র মোদী।