গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বিজেপির ‘ফোর ইঞ্জিন’ সরকারও ব্যর্থ, বোমাতঙ্কে খোঁচা কেজরিওয়ালের 

    বিজেপির ‘ফোর ইঞ্জিন’ সরকারও ব্যর্থ, বোমাতঙ্কে খোঁচা কেজরিওয়ালের 

    0
    86
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    সপ্তাহের প্রথম দিনেই দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক-এর খবরে বিজেপিকে দুষে সুর চড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, বিজেপির চার ইঞ্জিন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ডাহা ফেল। সোমবার সকালে দিল্লি পাবলিক স্কুল, মডার্ন কনভেন্ট স্কুল এবং শ্রীরাম ওয়ার্ল্ড স্কুলে ইমেল পাঠিয়ে বলা হয়, স্কুল চত্বরে বোমা রাখা হয়েছে।
    ইমেল পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। দ্রুত স্কুল খালি করে দেওয়া হয়। বোমার খোঁজে তল্লাশি শুরু হয় স্কুলে। গোটা ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেজরিওয়াল। বিজেপিকে তোপ দেগে আপ নেতার বক্তব্য, দ্বারকার একাধিক স্কুলে বারবার বোমাতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
    ডবল ইঞ্জিন নয়, দিল্লির বিজেপি সরকারকে এবার ফোর ইঞ্জিন বলে কটাক্ষ করেছেন কেজরিওয়াল। এক্স পোস্টে তিনি আরও লেখেন, দিল্লি সামলাতে পারে না বিজেপি। আইনশৃঙ্খলাও বজায় রাখতে পারে না। সবমিলিয়ে বিজেপির ফোর ইঞ্জিন সরকার দিল্লিতে একেবারে ব্যর্থ।