গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বিজেপির অনুপ্রবেশের গল্প মুখ থুবড়ে পড়েছে : অভিষেক

    বিজেপির অনুপ্রবেশের গল্প মুখ থুবড়ে পড়েছে : অভিষেক

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স
    বিজেপির অনুপ্রবেশের গল্প মুখ থুবড়ে পড়েছে। খসড়া ভোটার তালিকা বেরতেই বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    তিনি বলেছেন দেড় কোটি রোহিঙ্গা, বাংলাদেশির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। বিজেপির কথা তো মুখ থুবড়ে পড়েছে। ওদের সহযোগী নির্বাচন কমিশনই সেটা প্রমাণ করেছে। তাঁর দাবি এসআইআর হলে সাধারণ দেড় থেকে দু’শতাংশ নামই বাদ পড়ে। অভিষেকের কথায় এবারও মৃতদের যে ২৪ লাখ নাম গিয়েছে সেটা ভোটারের নিরিখে ২ শতাংশই। একইভাবে প্রতিটি ক্যাটেগরিতেই একইরকম নাম বাদ পড়েছে।
    তিনি আরও বলেছেন যাঁরা বাংলাকে বাংলাদেশিদের আঁতুরঘর বলে কালিমালিপ্ত করেছিল তাঁদের উচিত ১০ কোটি মানুষের সমান কানধরে ওঠবোস করে ক্ষমা চাওয়া।