গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National বিজেপির আয়ু ২-৩ বছর: মমতা

    বিজেপির আয়ু ২-৩ বছর: মমতা

    0
    112
    ছবি সৌজন্যে :ফেসবুক
    ২-৩ বছরের মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে নেতাজি ইন্ডোরের সভা থেকে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ২০২৭ থেকে ২০২৯-র মধ্যে বিজেপি বলে কিছু থাকবে না। এজন্যই বাংলাকে টার্গেট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়তে পারে। অন্যরা পারে না। মহারাষ্ট্র, দিল্লি ধরতে পারেনি।
    কিন্তু এরাজ্যে কিছু করতে পারবে না। তিনি আরও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্বাচন কমিশনের মাথায় বসিয়েছে। সবজায়গায় বিজেপি লোক বসিয়ে দিয়েছে। গণতন্ত্রের এমন দুরাবস্থা তিনি আগে দেখেননি। পশ্চিমবঙ্গে ৫০টা এজেন্সি পাঠিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। এআই দিয়ে গলা পরিবর্তন করে অপপ্রচার চালানো হচ্ছে। আয়ু মাত্র ২-৩ বছর বুঝে গিয়েছে বলেই বিজেপি এসব করছে।