রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস বিজেপির

0
182
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছে বিজেপি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই নোটিস জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যসভায় সংবিধানের উপর আলোচনায় অমিত শাহের আম্বেদকর প্রসঙ্গে করা মন্তব্য বিকৃত করেছেন। আম্বেদকর প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবিও জানিয়েছে বিজেপি। পাশাপাশি সংসদ চত্বরে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সাংসদরা। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, প্রবীণ সাংসদের রক্ত ঝড়েছে। পাশাপাশি নাগাল্যান্ডের এর বিজেপি সাংসদকেও নিগৃহীত করা হয়েছে। রাহুল গান্ধীর নেতত্বে ঔদ্ধত্য বাড়ছে কংগ্রেসের। মানুষ এর জবাব দেবে। এর আগে আম্বেদকর ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের বিরুদ্ধে প্রথমে তৃণমূল কংগ্রেস ও পরে কংগ্রেস স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছে। অন্যদিকে, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছে বিজেপি। বৃহস্পতিবার সংসদে মকর দ্বারের সামনে যখন বিজেপি ও কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছিল, তখন দুই পক্ষের সাংসদদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।

অভিযোগ ওঠে, রাহুল গান্ধীর ধাক্কাতেই পড়ে গিয়ে চোট পেয়েছেন প্রতাপ ষড়ঙ্গী ও মুকেশ রাজপুত। বিকেলেই রাহুলের নামে এফআইআর করেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। পাল্টা এফআইআর দায়ের করেছে কংগ্রেসও।