ভোটার লিস্টের নামে বিজেপির পার্টি তালিকা: মমতা

0
2168
ছবি সৌজন্যে :ফেসবুক
ভোটার লিস্টে নাম তোলার নামে বিজেপি পার্টি তালিকা তৈরি করছে। নির্বাচন কমিশন এসআইআর নিয়ে তোড়জোড় শুরু করতে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন এখন বলছে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। সতর্ক করে বলেছেন অসমে কয়েক লাখ মানুষের নাম বাদ গিয়েছে। এখানেও ভোটার লিস্ট তালিকার নামে বিজেপি পার্টি তালিকা তৈরির চক্রান্ত করছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়বেন না।এদিকে, মণীষীদের ছবি হাতে ঝাড়গ্রামে ভাষা মিছিলে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে পুরাতন ঝাড়গ্রাম থেকে মিছিলের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। ৩ কিলোমিটার পথ পেরিয়ে মিছিল শেষ হয় পাঁচমাথা মোড়ে। মখ্যমন্ত্রী যখন ভাষা মিছিলে হাঁটছেন তখন রাস্তার দুধারে উৎসাহী মানুষ একবার মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ভিড় জমিয়েছেন। যাত্রাপথেই জনসংযোগ করেছেন তিনি। এদিকে ঝাড়গ্রামে যাওয়ার পথে মেদিনীপুরে কর্নেলগোলাতে আমার পাড়া, আমার সমাধান ক্যাম্প দেখে থমকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। গাড়ি থেকে নেমে পড়েন তিনি।
এরপর হাত নেড়ে ভাল করে ক্যাম্প চালাতে বলে ফের গাড়িতে উঠে পড়েন। ভিড়ের কারণে ক্যাম্পে ঢুকতে পারেন নি তিনি।