গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia গুণ্ডা এনে ভোট লুঠের ছক বিজেপির, তোপ মমতার

    গুণ্ডা এনে ভোট লুঠের ছক বিজেপির, তোপ মমতার

    0
    63
    ছবি সৌজন্যে :ফেসবুক
    ভিন রাজ্য থেকে লোক এবং কেন্দ্রীয় বাহিনী আনিয়ে ভোট লুঠের নীল নকশা তৈরি করেছে বিজেপি শিবির। নদিয়ার বেথুয়াডহরির জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তাঁর বিস্ফোরক দাবি, অযোধ্যা থেকে ২০০ গাড়ি করে সিআরপিএফ আনা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই ছলনা মাত্র ২৫ দিনের। ভয় পাবেন না, ভয় পেলেই ওরা মাথায় চড়বে। তাঁর অভিযোগ, বাংলার অফিসারদের সরিয়ে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে আইএএস-আইপিএসদের নিয়ে এসে নাকা চেকিং বন্ধ করে টাকার বান্ডিল ঢোকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁর কাছে সব প্রমাণ আছে, সময়মতো ভিডিও ক্যাসেট বের করে দেবেন।
    অস্ত্র নিয়ে ঢুকে বাংলার মানুষের ওপর হামলার ছক কষছে ওরা। দাঙ্গা বাঁধানোর চেষ্টা হলে কড়া হাতে মোকাবিলা করা হবে।