
বিজেপির সমস্ত পরিকল্পনা ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের পর জানিয়েছেন স্ত্রী সুনীতা কেজরিওয়াল।
দীর্ঘ ছ’মাস পর আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর তিনি জামিন পেতেই উচ্ছ্বাসে মেতেছেন আপ কর্মীরা।শুক্রবার স্বামীর জেলমুক্তিতে স্ত্রী সুনীতা কেজরিওয়াল বলেছেন, বিজেপির সমস্ত পরিকল্পনা ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। তাঁরা চায় বিরোধী নেতাদের জেলে পাঠিয়ে নিজেরা ক্ষমতা ধরে রাখতে। এটাই বিজেপির উদ্দেশ্য। আপ পরিবারকে অভিনন্দন।অন্যদিকে সাংবাদিক বৈঠকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, আরও একবার মিথ্যে ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয় হল। একই সঙ্গে আরও একবার প্রমাণিত হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালের মতো সৎ এবং দেশপ্রেমিক কোনও রাজনীতিবিদ নেই। বিজেপি তাঁকে গ্রেফতার করার জন্য হাজার হাজার ষড়যন্ত্র করেছে।কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়।দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা বলেছেন, সত্যকে কখনও পরাজিত করা যায় না আপ সাংসদ রাঘব চাড্ডাও এক্স বার্তায় বলেছেন, ওয়েলকাম ব্যাক অরবিন্দ কেজরিওয়াল, সকলে তাঁকে মিস করেছেন।








