অজিতকে নিয়ে দর কমেছে বিজেপির : আরএসএস

0
177
BJPs price has decreased with Ajit RSS
BJPs price has decreased with Ajit RSS
এনডিএ জোটে এনসিপি নেতা অজিত পওয়ারের অন্তর্ভুক্তিতে বিজেপির দর এক ধাক্কায় নেমে গিয়েছে বলে সরব হয়েছে আরএসএস।আরএসএস-র মুখপত্রে বলা হয়েছে, অহেতুক রাজনীতির গুটি সাজাতে গিয়ে দল ভাঙানো বিজেপির পক্ষে হিতে বিপরীত হয়েছে।
যার উদাহরণ মহারাষ্ট্র। রাজ্যে বিজেপি-শিবসেনা সরকারের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এনসিপি-তে ভাঙন ধরানো হয়। যার ফলে অজিত পওয়ার এনডিএতে যোগ দেন।নিবন্ধে লেখা হয়েছে, অজিত পাওয়ার এনডিতে অন্তর্ভুক্তির ফলে বিজেপি কর্মীরা মনঃক্ষুণ্ণ হন। কারণ, তাঁরা বরাবরই কংগ্রেসের ভাবধারার বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছেন অজিত পাওয়ারের  এনডিএতে যোগদানে বিজেপি ব্র্যান্ডের বাজারদরও নেমে যায়। আদি এনসিপি দলের নেতা শরদ পওয়ার দু-তিন বছরের মধ্যে সক্রিয় রাজনীতি থেকে সরে আসতেন। দলের নেতৃত্ব নিয়ে তুতো ভাই-বোনদের লড়াই এনসিপিকে আরও দুর্বল করে দিত। সঙ্ঘের মতে, স্বাভাবিক প্রক্রিয়ায় যে দল প্রাসঙ্গিকতা হারাচ্ছে, সেই দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে জোট করে বিশ্বাসযোগ্যতা হারায় বিজেপি। যার প্রভাব পড়ে ভোটে।