বিজেপির রথযাত্রা বিনাশ যাত্রা হবে : মুখ্যমন্ত্রী 

0
66
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রাই বিনাশ যাত্রায় পরিণত হবে।নেতাজি ইন্ডোরে হোলি ও দোল উৎসবের অনুষ্ঠান থেকে এভাবেই বিজেপিকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, দিল্লির বিজেপির পার্টি অফিস থেকে নাম কাটছে আর এখানে রথযাত্রা পালন করছে। এই রথযাত্রা বিজেপি শেষ রথযাত্রা হবে। বিনাশ যাত্রাও। এসআইআর-র ফাইনাল লিস্ট প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীর নিশানায় ইলেকশন কমিশন। সোমবার হোলি উৎসবে যোগ দিয়ে মমতা বন্দোপাধ্যায়ের অভিযোগ ইচ্ছাকৃত পশ্চিমবঙ্গের ভোটারদের নাম বাদ দিয়েছে কমিশন। উৎসব হলেও তিনি স্তম্ভিত আর ব্যথিত। ১ কোটি ২০ লক্ষ ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে ইলেকশন কমিশন।
পক্ষপাতপুষ্ট আর ভীতু বলেও কমিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।  তার দাবি বিজেপির নেতাদের কোথায় বাংলা থেকে তৃণমূলের ভোটারদের নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন।