গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ‘পিকচার আভি বাকি হ্যায়’, হরমুজ নিয়ে ইরান 

    ‘পিকচার আভি বাকি হ্যায়’, হরমুজ নিয়ে ইরান 

    0
    7
    ছবি সৌজন্যে : এক্স
    পিকচার আভি বাকি হ্যায়, হরমুজ প্রণালী অবরুদ্ধ নিয়ে এমনই বলিউড কায়দায় হুঁশিয়ারি দিয়েছে মুম্বইয়ের ইরানি দূতাবাস। মুম্বইয়ের ইরানি দূতাবাস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে নিজেদের নৌসেনার শক্তি প্রদর্শন করেছে তেহরান।
    সেখানে দেখা যাচ্ছে, পারস্য উপসাগরের উপর দিয়ে ছুটছে একাধিক ক্ষেপণাস্ত্রবাহী নৌবহর। সেই সঙ্গে ক্যাপশানে তারা লিখেছে, পারস্য উপসাগরের লাল মৌমাছি – হ্যাঁ ইরানের ক্ষেপণাস্ত্রবাহী নৌকাগুলি প্রস্তুতি নিচ্ছে।
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী না কি নিঃশেষ হয়ে গিয়েছে। কীভাবে এক ঝাঁক মৌমাছি খুব দ্রুত আমেরিকাকে কাবু করবে, তা এখন তারা দেখবে। এরপরই অভিনেতা শাহরুখ খান অভিনীত ওম শান্তি ওম ছবির বিখ্যাত সংলাপটি উল্লেখ করে তারা লেখে, এটা তো শুধুই ট্রেলার। পিকচার আভি বাকি হ্যা। তবে তেহরানের এহেন হুমকি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ওয়াশিংটন।