
বিজেপিতে আনুষ্ঠানিক যোগদানের পরের দিনই প্রার্থী তালিকায় স্থান পেলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন মৈথিলী ঠাকুর। দ্বারভাঙা এলাকার আলিনগর থেকে জনপ্রিয়া গায়িকাকে প্রার্থী করেছে বিজেপি।
এছাড়াও প্রাক্তন আইপিএস অফিসার আনন্দ মিশ্রকে বক্সার থেকে প্রার্থী করা হয়েছে। মঙ্গলবারের পর বুধবার বিহার ভোটের প্রথম দফার জন্য আরও ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। এর আগে প্রথম দফায় ৭১ জনের প্রাথী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নাম ছিল না বিধানসভার স্পিকার নন্দকিশোর যাদবের। তবে প্রথম তালিকায় নাম রয়েছে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহার। পাশাপাশি নাম ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন আরজেডি নেতা রামকূপাল যাদবেরও। এবার বিহারে বিধানসভা নির্বাচন আয়োজিত হবে ৬ ও ১১ নভেম্বর।
ফল ঘোষণা ১৪ নভেম্বর। অন্যদিকে এনডিএ শরিক নীতিশ কুমারের দলও ৫৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
