
এসআইআর আবহে বিজেপির মুখে জুতো ও কাদা ছুড়ে মারার হুঁশিয়ারি দিয়ে এবার বিতর্কে জড়িয়েছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। মালদার সামসীতে তৃণমূলের বিএলএ-২ কর্মীদের সভায় বক্তব্য রাখতে তিনি বলেছেন তাঁর বিধানসভা এলাকায় কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি নেই।
ভোটার তালিকায় একশো নাগরিক তালিকা প্রকাশ করে বিজেপির মুখে জুতো ও কাদা ছুড়বেন। যদিও জেলা সভাপতির এই বক্তব্যকে বাংলাদেশের লাভলি খাতুনের প্রসঙ্গে টেনে পাল্টা কটাক্ষ ছুঁড়েছে বিজেপি।
দু’দিন বাদেই আগামী মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাইয়ে যাবেন বিএলও-রা। সেই বিএলও দের পাশে ছায়া সঙ্গী হিসেবে থাকবেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট বিএলএ-২।
