বিজেপির নারী ক্ষমতায়নের কঙ্কালসার রূপ প্রকাশ্যে : তৃণমূল 

0
130
BJPs skeleton form of women empowerment exposed  Trinamool
BJPs skeleton form of women empowerment exposed Trinamool
বিজেপির নারী ক্ষমতায়নের স্লোগানের কঙ্কালসার রূপ প্রকাশ্যে এসেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতির অশ্লীল ভিডিও নিয়ে মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস।
অশ্লীল ভিডিও মামলা নিয়ে কর্নাটক সরকার তৎপর হতেই দেশ ছেড়ে পালানোর অভিযোগ উঠেছে এনডিএ-র শরিক দল জনতা দলের (সেকুলার) বিদায়ী সাংসদ প্রোজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে।আর এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, এনডিএ-র শরিক দল জনতা দলের (সেকুলার) প্রার্থীর প্রোজ্জ্বল রেভান্নার যে অশ্লীল ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে বোঝা গিয়েছে বিজেপির নারী ক্ষমতায়নের স্লোগান সম্পূর্ণ লোক দেখানো।পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, কেন বিজেপি নেতৃত্ব প্রোজ্জ্বল রেভান্নাকে লোকসভা নির্বাচনের টিকিট দিয়েছেন।একই সঙ্গে দেশ ছেড়ে প্রোজ্জ্বল রেভান্নাকে পালানোর সুযোগ কেন করে দেওয়া হয়েছে।কে এই সুযোগ করে দিয়েছেন। কেন এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা নীরব হয়ে রয়েছেন। কেন জাতীয় মহিলা কমিশন কোনও পদক্ষেপ করছে না।