
ভোটের মুখে বিজেপির প্রচারের হাতিয়ার এবার রথ। কোচবিহার থেকে রথযাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ কিংবা ৬ মার্চ কোচবিহারের আসবেন তিনি।
কোচবিহারে রথযাত্রার সূচনার পর রথযাত্রার সমাপ্তিতে ব্রিগেডের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। ৫ টি সাংগঠনিক বিভাগে ভাগ করে রথযাত্রা করবে বিজেপি। পয়লা মার্চ থেকে শুরু হবে রথযাত্রা। তারপর দোলের জন্য কয়েকদিনের বিরতি। এরপর ফের যাত্রা চলবে। ১৩, ১৪, ১৫ মার্চ ব্রিগেডের সভায় থাকতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহার, আমতা, ইসলামপুর, তারাপীঠ, রায়দিঘি এই ৫ টি সাংগঠনিক জেলায় রথ ঘুরবে। এরপর শেষ হবে ব্রিগেডে।
রথযাত্রা প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন ১৫ বছর ধরে বাংলার মানুষ কিছু পায়নি। গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। দুর্নীতি ছেয়ে গিয়েছে। এই মুহূতে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবশ্ম। রথযাত্রার মাধ্যমে সেই পথ আরও মসৃন করা হচ্ছে।
