
ব্রিগেডে ঐতিহাসিক শপথ শেষে নিজের নিজের এলাকায় ধন্যবাদ যাত্রায় বিজেপি বিধায়করা। খড়গপুর শহরের কৌশল্যা মোড় থেকে খড়গপুর মহকুমা হাসপাতাল মোড় পর্যন্ত হোড খোলা জিপে সওয়ার হয়েছিলেন দিলীপ ঘোষ।
ভোটে জিতে নিজের বিধানসভায় ফিরতেই কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ভেসেছেন। এদিকে বিপুল জয়ের পর রবিবার কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিলে সামিল হয়েছিলেন নবদ্বীপের বিজেপি বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী।
তৃণমূলের লোকজন বিজেপির ঝান্ডা ধরে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেদিকে নজর রাখতে বলেছেন শ্রুতিশেখর। এদিকে বুলডোজার নিয়ে বিষ্ণুপুরে বিজয় মিছিল করেছে বিজেপি।
