টাকা বিলি, মহারাষ্ট্রে ঘেরাও বিজেপির সাধারণ সম্পাদক

0
176
Taka Billi, general secretary of BJP under siege in Maharashtra
Taka Billi, general secretary of BJP under siege in Maharashtra
ভোটের আগের দিন ১৫ লক্ষ টাকা বিলি করতে গিয়ে বিপাকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিনোদ তাওড়ে। 
অভিযোগ, টাকা বিলি করতে গিয়ে বিরোধী জোটের সমর্থকদের হাতে ঘেরাও হয়েছেন বিনোদ তাওড়ে। পালঘর জেলার বেরারে তাওড়ে একটি হোটেল থেকে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বিনোদ তাওড়ে টাকা বিলি করছিলেন বলে স্থানীয় বিধায়ক তথা কোঙ্কণ উপকূলের প্রভাবশালী নেতা বঞ্চিত বিকাশ আঘাড়ীর প্রধান হিতেন্দ্র ঠাকুরের অভিযোগ। হিতেন্দ্র ঠাকুর বলেছেন, ওই হোটেলে বিনোদের তাওড়ের ঘর ঘেরাও করে তাঁরা পাঁচ কোটি টাকা উদ্ধার করেছেন। সঙ্গে একটি ডায়েরি পেয়েছেন। তাতে লেখা আছে বিলি করার জন্য মোট ১৫ লক্ষ টাকা এনেছিলেন তিনি। হিতেন্দ্র ঠাকুরের ছেলে তথা নালাসোপাড়ার বিধায়ক ক্ষিতিজ ঠাকুর এবং তাঁর অনুগামীরা ওই ডায়েরিটি বিনোদ তাওড়ের থেকে ছিনিয়ে নেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এস নিউজ তার সত্যতা যাচাই করেনি।
অন্যদিকে, সোমবার সন্ধ্যা ৫ টায় ভোটের প্রচার শেষ হওয়ার পরে বহিরাগত বিজেপি নেতা কেন পালঘরে ছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন হিতেন্দ্র ঠাকুর।
ছবি  সৌজন্যে : এক্স