ব্ল‍্যাক ফ্রাইডে, ধাক্কা খেল আইটি স্টক মার্কেট

0
126
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ফের বিরাট পতন হয়েছে শেয়ার বাজারে। শেষ দুদিন খানিকটা ভাল অবস্থায় থাকলেও ফের একবার শেয়ার বাজারে রক্তক্ষরণ শুরু হয়ে যায় সপ্তাহের শেষ দিন শুক্রবারে। দিনের শুরু থেকেই স্টক মার্কেট ধাক্কা থেকে শুরু করে। এরপর দিন যত এগোয় সেনসেক্স থেকে নিফটি সবেতেই নিচের দিকে চলে যেতে থাকে বাজারদর এদিন সেনসেক্স ৯৩০ দশমিক ছয় সাত পয়েন্টের ধাক্কা খায়। 

ফলে দিনের শেষে সেনসেক্স ৭৫ হাজার ৩৬৪ দশমিক ছয় নয় পয়েন্টে গিয়ে দাঁড়ায় অন্যদিকে নিফটি ৩৪৫ দশমিক ছয় পাঁচ পয়েন্ট ধাক্কা খেয়ে দাঁড়ায় ২২ হাজার ৯০৪ দশমিক চার পাঁচ পয়েন্টে। টাটা কনজিউমার প্রোডাক্টস, বাজায় ফিনান্স, এইচডিএফসি ব্যাঙ্ক, নেসলে ইন্ডিয়া এবং অ্যাপোলো হাসপাতাল খানিকটা হলেও মান রেখেছে।

অন্যদিকে টাটা স্টিল, হিন্ডালকো, ওএনজিসি, টাটা মোটরস এবং কিপলা, টাটা স্টিল সবেতেই অনেকটা ধাক্কা লেগেছে।