বিদায়ী সাংবাদিক বৈঠকে কালো দাগ মাস্কের চোখে

0
186
ছবি সৌজন্যে : এক্স
ট্রাম্পের প্রশাসনিক দফতর থেকে বিদায়ী সাংবাদিক বৈঠকে টেসলা কর্তা ইলন মাস্কের চোখের নীচে কালশিটে দাগ দেখতে পাওয়ায় শুরু হয়ে যায় কানাঘুষো। স্বাভাবিক ভাবেই উৎসুক সাংবাদিকরা এই বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। এক্স এবং টেসলা কর্ণধার জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের ছেলে খেলার ছলেই তাঁকে ঘুষি মেরেছিল। আর তার জন্যই এমন কালো দাগ পড়েছে তার চোখের কোণে।
রসিকতার সুরেই মাস্ক বলেছেন, তাঁরা খেলছিলাম। ছেলেকে মারার কথা বলতেই, সে সরাসরি তাঁর চোখে আঘাত করেছে। এই নিয়ে যে প্রশ্ন উঠলে তার মোকাবিলার জন্য খুব সম্ভবত প্রস্তুতি নিয়েই এসেছিলেন মাস্ক। কারণ প্রশ্ন শুনেই মশকরা সুরে তাঁর উত্তর, তিনি ফ্রান্সে ছিলেন না।
ঘটনাচক্রে, দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে বিমান থেকে নামার আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানয়েল মাক্রোঁকে হাত দিয়ে ধাক্কা মারছেন তাঁর স্ত্রী ব্রিজিৎ। ভিডিও-র সত্যতা স্বীকার করে নিয়ে প্রেসিডেন্ট জানিয়েছিলেন গোটাটাই মজা করে হয়েছে।