
আজকাল ত্রিশের আগেই অনেকেই ভুগছেন উচ্চ রক্তচাপ, খারাপ কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকিতে। এর নেপথ্যে রয়েছে অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভুল খাদ্যাভ্যাস ও ব্যায়ামের অভাব।
তবে শুরু থেকেই ওষুধ নয়, বরং দৈনন্দিন ডায়েটে কিছু বদল আনলে সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।গবেষণা বলছে, প্রতিদিন এক কাপ ব্ল্যাক টি খাওয়ার অভ্যাস হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে।ব্ল্যাক টি-তে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফ্ল্যাভোনয়েড। যা রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হার্টের স্বাস্থ্য রক্ষা করে। গবেষণা অনুযায়ী, নিয়মিত ১২ সপ্তাহ ব্ল্যাক টি পান করলে ট্রাইগ্লিসারাইড ৩৬% এবং রক্তে শর্করা ১৮% পর্যন্ত কমে যেতে পারে।ব্ল্যাক টি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে । উচ্চ রক্তচাপে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য ব্ল্যাক টি অত্যন্ত উপকারী।এটি সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে।পাশাপাশি ব্ল্যাক টি বিপাকক্রিয়া বাড়িয়ে শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত করে। ফলে ওজন কমলে হৃদরোগের ঝুঁকিও কমে।ব্ল্যাক টি অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া গঠনে বাধা দেয়।এতে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও কমে।নিয়মিত এই চা পান করলে শরীরের প্রতিরোধ শক্তি উন্নত হয় এবং হজমের সমস্যাও কমে।ব্ল্যাক টি মেজাজ ভালো রাখে এবং মানসিক চাপও কমায়।এখন প্রশ্ন হল,কিভাবে খাবেন ব্ল্যাক টি? চা-তে চিনি যোগ না করাই ভালো, কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ও ইনসুলিন কার্যকারিতা বাড়ায়।
প্রতিদিনের এক কাপ চিনি ছাড়া ব্ল্যাক টি হতে পারে আপনার হার্টের নিরাপত্তার প্রাকৃতিক ঢাল।ওষুধে নয় বরং জীবনধারায় ছোট ছোট পরিবর্তনেই লুকিয়ে রয়েছে দীর্ঘমেয়াদি সুস্থতার চাবিকাঠি।
