
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে হেফাজতেই চাইল না সিবিআই। আদালতে সিবিআই জানায় তাদের হেফাজতে থাকাকালীন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। খেতেন না ওষুধ।
এর জেরেই ব্লাড সুগার বেড়ে যায়। রাজনীতিবিদদের মত অনশন করে সিবিআইয়ের থেকে মুক্তি পেতে চাইছেন তিনি। এমন অবস্থায় তাঁকে আর হেফাজতে নিতে চায় না বলে আদালতে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। আদালতে সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেছেন অভিযুক্ত অনেকের নাম মুখে আনতে চাইছেন তিনি। সহযোগিতা করছেন না। তদন্ত ভুল পথে চালিত করার চেষ্টা করছেন।
এরপরেই বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় কালীঘাটের কাকুকে। পাশাপাশি কাকুর ভয়ে স্যাম্পেল নেওয়ার জন্য সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে আদালত।
