রাওয়ালপিন্ডিতে ব্ল্যাকআউট

0
209
ছবি সৌজন্যে : এক্স
অপারেশন সিঁদুর-র পর ইসলামাবাদে নাগরিকদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করে মাইকে প্রচার করছে পাক প্রশাসন। সন্ধে ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাওয়ালপিন্ডিতে ব্ল্যাকআউট-র নির্দেশ জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে নির্দেশিকা। নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া শিয়ালকোট-ছাম্ব সেক্টরের আশেপাশের এলাকায় সমস্ত গ্রাম খালি করা হয়েছে। সেনা চৌকি, পুলিশ স্টেশন ও হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পাক প্রশাসন। দেশজুড়ে চিকিৎসক, নার্সিং স্টাফ এবং প্যারা মেডিক্যাল কর্মীদের ছুটি বাতিল করেছে পাক সরকার। এদিকে এখনও নিরীহ ভারতীয় নাগরিকদের টার্গেট করছে পাক সরকার। পাক সেনার ছোড়া গোলায় পুঞ্চে ক্ষতিগ্রস্ত বাস স্ট্যান্ড।
বাসের জানলার কাচ ভেঙে গুঁড়িয়ে গেছে। পাক সেনার ছোড়া গোলায় ভেঙে পড়েছে পুঞ্চের গুরদোয়ারা। পুঞ্চ শহরে এমন হামলা এই প্রথম। অন্যদিকে, ভারতের প্রত্যাঘাতের পর আতঙ্কে পাকিস্তান।