
অবশেষে মঞ্চে ফিরেছে ব্ল্যাকপিংক। সিউলের কাছের গোয়াং শহরের স্পোর্টস কমপ্লেক্সে ডেডলাইন’ কনসার্ট মাতিয়ে দিয়েছেন ব্যান্ডের চার গায়িকা।
দু’ বছর পর চলতি সপ্তাহেই পরপর দু’দিন কনসার্টে গান করেছেন রোওজি, জেনি কিম, লিসা ও জিসু। এই দু’দিনে ৭৮ হাজার ফ্যান ফলোয়ার কনসার্ট উপভোগ করেছেন।এই কনসার্টের মধ্য দিয়ে ডেডলাইন ট্যুর শুরু করল ব্ল্যাকপিংক।তবে চমক ছিল আরেক জায়গায়। কনসার্টের দ্বিতীয় রাতে র্যাপার গার্লদের গান শুনতে গিয়েছিলেন কে-পপ তারকা জো-হোপও।কালো গেঞ্জি ও চোখে কালো সানগ্লাস পরা জে-হোপকে দেখে দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়। কনসার্ট শুরুর আগে অন্য শিল্পীরা যখন গান গাইছিলেন তখন সেই সুরের তালে জে-হোপকেও নাচতে দেখা যায়।মঞ্চে ব্ল্যাকপিংক কিল দিজ লাভ ধরতেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। হাউ ইউ লাইক দ্যাট, প্লেয়িং উইথ ফায়ার আর শাটডাউন’সহ নিজেদের জনপ্রিয় আরো কিছু গান পরিবেশন করে ব্ল্যাকপিংক।
কনসার্টে জিসু তার নতুন সিঙ্গেলস,আর্থকোয়েক এবং ইয়োর লাভ শুনিয়েছে, লিসা পরিবেশন করেন নিউ ওম্যান এবং রকস্টার। জেনি মন্ত্র এবং লাইক জেনি গেয়েছেন আর রোওজি গেয়েছেন ,থ্রি এএম, ‘টক্সিক টিল দ্য এন্ড’ এবং তার হিট গান আপাতে আপাতে।








