গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment ব্ল্যাকপিংক তারকা রোজের বাজিমাত

    ব্ল্যাকপিংক তারকা রোজের বাজিমাত

    0
    107
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    আমেরিকার সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস-এ আট শাখায় মনোনয়ন পেয়েছেন ব্ল্যাকপিংক তারকা রোজ। একদিন আগে মনোনয়নের তালিকা প্রকাশ করেছে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ।

    এতে ভিডিও অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, বেস্ট কোলাবোরেশন, বেস্ট পপ, বেস্ট ডিরেকশন, বেস্ট আর্ট ডিরেকশন ও বেস্ট ভিজ্যুয়াল ইভেক্টস বিভাগে মনোনয়ন পেয়েছেন রোজ।বেস্ট পপ বিভাগে টক্সিক টিল দ্য এন্ড গানের জন্যও মনোনয়ন পেয়েছেন তিনি।এক ইনস্টাগ্রাম স্টোরিতে রোজ লিখেছেন, প্রচণ্ড অবাক হয়েছেন, কী বলবেন বুঝতে পারছেন না। রীতিমতো বাকরুব্ধ। তিনি আরও লিখেছেন, দিনটা একদম অবিশ্বাস্য, অদ্ভুত ব্যাপার। কী ঘটছে?অন্যদিকে,রোজ ছাড়া ব্ল্যাকপিংকের বাকি তিন সদস্য লাইক জেনি, জিসু আর্থকোয়াক ও লিসা বর্ন এগেইন মনোনয়ন পেয়েছেন।

    বেস্ট পপ বিভাগে রোজ ছাড়াও মনোনয়ন পেয়েছেন জিমিন, এসপা, স্ট্রে কিডস,চিক চিক বুম আলবামের জন্যে।জানা গেছে, নিউইয়র্কের ইউবিএস অ্যারেনায় ৮ সেপ্টেম্বর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের আসর বসবে।