
এক্সট্রা এল শিরোনামে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয় সদস্য জেনি। এক বিবৃতিতে তার এজেন্সি ওএ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, এই গানটি শুক্রবার দুপুরে মুক্তি পাবে।
এই গানে জেনির সঙ্গে উপস্থিত থাকবেন মার্কিন র্যাপার দোয়েচি।এই গানটি জেনির মুক্তির অপেক্ষায় থাকা ‘রুবি’ অ্যালবামের তৃতীয় গান। এর আগে অ্যালবাম থেকে মন্ত্র ও লাভ হ্যাংওভার গান দুটি প্রকাশিত হয়েছে। লাভ হ্যাংওভার গানে জেনির সঙ্গে ছিলেন মার্কিন গায়ক ডমিনিক ফাইক, যেখানে প্রেম এবং বিরহের মুড ছড়িয়ে পড়েছে।এই গানটি বিলবোর্ডে প্রায় ৬৯ শতাংশ ভোট পেয়েছে। মন্ত্র গানটি বিলবোর্ডের একাধিক তালিকার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে।এর মধ্যে বিলবোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনি জানিয়েছেন, তিনি ২০২৪ সালের শুরুর দিকে এই অ্যালবামের কাজ শুরু করেছিলেন। এই অ্যালবামে ডুয়া লিপাসহ আরও অনেক জনপ্রিয় অতিথি শিল্পীও থাকবেন। অ্যালবামের মুক্তির উপলক্ষে মার্চ মাসে লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্কে দ্য রুবি এক্সপেরিয়েন্স শো অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, তবে তিনি পাঁচ বছর নিউজিল্যান্ডে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন এবং ২০১৬ সালে ব্ল্যাকপিঙ্ক গ্রুপে যোগ দেন।
