পাইলটকে দোষ দেওয়া ভিত্তিহীন: নাইডু

0
131
ছবি সৌজন্যে : এক্স
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার দায় পাইলটের ঘাড়ে চাপাতে চাইছে পশ্চিমা মিডিয়া, রবিবার ফের অভিযোগ করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। তিনি স্পষ্ট জানিয়েছেন,এএআইবি-র ওপরে ভরসা রাখছেন।
ভারতেই সফলভাবে ডেটা ডিকোড করা হয়েছে। আর এটা একটা বিরাট সাফল্য দেশের জন্য। দুই বেসরকারি সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করে নাইডু কয়েকজন সাংবাদিকের কড়া সমালোচনা করেছেন।
তাঁর দাবি ওই দুই সংস্থার রিপোর্টগুলিতে ইঙ্গিত দেওয়া হয়েছিল, পাইলটের ভুলেই দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী নাইডু বলেছেন, এএআইবি ইতিমধ্যেই সবাইকে অনুরোধ জানিয়েছেন, বিশেষ করে পশ্চিমী মিডিয়াকে, যারা উদ্দেশ্যেপ্রণোদিতভাবে এই ধরনের রিপোর্ট প্রকাশ করছে।