
ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণে ৪ জন নাবালক আহত হয়েছে। ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণে ৪ জন নাবালক আহত হয়েছে। রাস্তায় মেরামতির সময় কেমিক্যাল ভর্তি ড্রামে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে।
তখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৪ নাবালক কার্যত ঝলসে যায়। এদের মধ্যে ৩ জনের অবস্থাজনক। এক নাবালকের ৯৫ শতাংশ, আরেকজনের ৫৫ শতাংশ বার্ন ইনজুরি রয়েছে। বাকি ২ জনের আঘাত অবশ্য কিছুটা কম। জানা গিয়েছে ঘটকপুকুর থেকে চুটকির মোড় পর্যন্ত ৭কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্য রাস্তার পাশে কয়েকটি রাসায়নিকের ড্রাম রাখা ছিল। স্থানীয়দের অভিযোগ ভাঙড়ের খড়গাছি এলাকায় রাস্তার কাজের জন্য স্কুলের পাশেই রাখা হয়েছিল বিভিন্ন দাহ্য পদার্থ। সেখানেই মঙ্গলবার বিকেলে খেলছিল একদল শিশু। তখন ড্রামে রাখা কেমিক্যালে বিস্ফোরণ ঘটে।
গুরুতর জখম শিশুদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক হাসপাতাল, অবস্থার অবনতি হওয়ায় এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। ববার সকালে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করার কাজ চলছে।








