
নন্দীগ্রামে বাড়িতে বোমা বিস্ফোরণে জখম হয়েছেন মধ্যবয়স্কা মহিলা। পূর্ব মেদিনীপুরের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সাত নম্বর জালপাই গ্রামে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে।
নিহারী দাস অধিকারী নামে ওই মহিলা স্বামীর মৃত্যুর পর একাই থাকতেন। বৃহস্পতিবার বাড়ির পিছনে কাঠের জ্বালানি পরিষ্কারের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শব্দে স্থানীয়রা এলে নিহারী দাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বোমা বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতা আব্বাস বেগ দাবি করেছেন কিছুদিন আগেই কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন ছিল সেই সমিতির নির্বাচন ছিল। তৃণমূল হারবে জেনে প্রশাসন নির্বাচন বন্ধ করে দেয়। ওই নির্বাচনে অশান্তি পাকাতে তৃণমূল বোমা মজুত করেছিল।
যদিও তৃণমূলের দাবি ওই মহিলা তাদের দলেরই কর্মী। বিজেপির দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে।
