
হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে উঠেছে নোয়াপাড়া থানা চত্বর। শনিবার দুপুরে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। স্পিন্টার ছিটকে আশপাশের বাড়ি পড়ার অভিযোগ।
ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। থানার পাশে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ থানায় ভিতরেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পরে স্প্লিন্টার ছিটকে তাদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। থানার পুরনো ভবনটি ভেঙে পড়ে বিপত্তি ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।



