গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্র্রে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা

    মহারাষ্ট্র্রে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে বিস্ফোরণ, বহু মৃত্যুর আশঙ্কা

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স

    মহারাষ্ট্র্রের ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত একাধিক কর্মী। শুক্রবার সকাল সাড়ে ১০ টা নাগাদ আচমকা বিস্ফোরণের নাগপুরের কাছে ভান্ডারার জওহরনগরের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে।

    খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়েরাও। ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলতে জানিয়েছেন, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে নেমে পড়েছেন তাঁরা। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একটি ছাদ ধসে পড়েছে। তার নীচে অন্তত ১২ জন আটকে পড়েছেন বলে মনে করা হচ্ছে। তবে তাদের মধ্যে কত জন বেঁচে আছেন, তা এখনও বোঝা যাচ্ছে না। আর্থমুভারের সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে।এখনও পর্যন্ত ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

    অন্নদিকে স্থানীয়রা জানিয়েছেন,  বিস্ফোরণের তীব্র এতটাই ছিল যে, তার শব্দ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে। বহু দূর থেকে অর্ডন্যান্স ফ্যাক্টরি থেকে কালো ধোঁয়ার কুন্ডলী দেখা গিয়েছে।