গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International পাকিস্তানে শান্তিবৈঠকে হামলায় মৃত্যু বাড়ছে 

    পাকিস্তানে শান্তিবৈঠকে হামলায় মৃত্যু বাড়ছে 

    0
    170
    ছবি সৌজন্যে : এক্স

    শান্তিবৈঠক চলাকালীন পাকিস্তানের দক্ষিণ ওয়াজ়িরিস্তানে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। জানা গেছে, সোমবার দুপুরে দক্ষিণ ওয়াজ়িরিস্তানের ওয়ানা শহরে স্থানীয় শান্তি কমিটির একটি বৈঠক চলছিল।

    সে সময়েই বিস্ফোরণে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়। বিস্ফোরণের পর প্রাথমিক ভাবে মোট ১৬ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদের মধ্যে সাত জনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন। তাঁদের উদ্ধারে এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের। পাক পুলিশের আধিকারিক উসমান ওয়াজ়ির সংবাদ সংস্থাকে বলেছেন, সে সময় ওই ভবনে শান্তিবৈঠক চলছিল।বিস্ফোরণের ফলে বহুতলের একটি অংশ ধসে পড়ে। তাতেই বেশ কয়েক জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান।তবে এই হামলার নেপথ্যে কারা ছিল,তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য,দক্ষিণ ওয়াজ়িরিস্তান জেলাটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত।পাক তালিবানদের গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা,টিটিপি-র ঘাঁটি বলেই পরিচিত ওই এলাকা।

    সোমবার দুপুরে সেখানকারই প্রধান শহর ওয়ানায় সরকারপন্থী এক শান্তি কমিটির দফতরের বাইরে বিস্ফোরণ হয়। অতীতে একাধিক বার প্রকাশ্যে টিটিপি-র বিরোধিতা করেছিল এই শান্তি কমিটি। ফলে বিস্ফোরণে টিটিপি-র হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।