দুর্ঘটনা কমাতে এবার বাসের সামনে বিশেষ আয়না

0
135
দুর্ঘটনা কমাতে বাসের সামনে লাগানো হয়েছে বিশেষ আয়না। শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর দিনে সেফ ড্রাইভসেভ লাইফ কর্মসূচির মাধ্যমে শহরের ৩০ টি বাসে এই বিশেষ আয়না বসানো হয়েছে।
পুলিশের দাবি এই আয়নার সাহায্যে বাসের সামনের চাকার অংশও দেখতে পাবেন চালক। যার সাহায্যে দুর্ঘটনা আরও কমবে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা জানিয়েছেন বাসের সামনের থেকে সামনের চাকার অংশ চালক দেখতে পান না। এই অংশকে ব্লাইন্ড স্পট বলা হয়। ২৪ শতাংশ দুর্ঘটনা ঘটে ব্লাইন্ড স্পটের জন্যই।
এই বিশেষ আয়নার মাধ্যমে ঢালক ব্লাইন্ড স্পটও এখন থেকে দেখতে পাবেন। ফলে দুর্ঘটনা কমবে। আপাতত ৩০ টি বাসে লাগানো হয়েছে আগামীদিনে কলকাতায় বাকি বাসগুলোতে এমন আয়না বসানো হবে।