গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk ইউক্রেনে সফরে ব্লিঙ্কেন, চিন যাচ্ছেন পুতিন 

    ইউক্রেনে সফরে ব্লিঙ্কেন, চিন যাচ্ছেন পুতিন 

    0
    150
    Blinken on a visit to Ukraine Putin is going to China
    Blinken on a visit to Ukraine Putin is going to China
    যুদ্ধ আবহের মধ্যে আচমকা ইউক্রেন সফরে গিয়েছেন আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। জো বাইডেন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কঠিন পরিস্থিতিতে ইউক্রেনবাসীকে পাশে থাকার আশ্বাস দিতেই কিভে গিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।
    একদিকে যখন অ্যান্টনি ব্লিঙ্কেন কিভে পৌঁছেছেন, অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় একই সময়ে দীর্ঘদিনের বন্ধু দেশ চিনে যাচ্ছেন বলে খবর। রাশিয়া-ইউক্রেন তীব্র সংঘাতের সময়ে ভ্লাফিমির পুতিনের এই বেজিং সফরও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞেরা।মার্চে পুনরায় নির্বাচিত হয়ে ক্ষমতায় ফেরার পরে এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার কথাও আছে তাঁর।তবে অ্যান্টনি ব্লিঙ্কেনের ইউক্রেন সফর নিয়ে আগাম কোনও খবর ছিল না। পোল্যান্ডের সীমান্তবর্তী জ়েজ়ো শহর থেকে প্রায় ৯ ঘণ্টার ট্রেন সফর শেষে কিভে নামেন আমেরিকান বিদেশসচিব। যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে মানবিক ত্রাণ ও সাহায্য পৌঁছনোর অন্যতম মাধ্যম হিসেবে এখন খুবই গুরুত্বপূর্ণ পোল্যান্ডের সীমান্তবর্তী এই শহর। সম্ভবত সেই কারণেই এই শহর থেকেই যাত্রা শুরু করেছিলেন অ্যান্টনি ব্লিঙ্কেন।