১০ মিনিটে ডেলিভারি আর নয় ! 

0
108
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

১০ মিনিটের মধ্যে জরুরি পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার দাবি জানিয়ে আর বিজ্ঞাপন দেবে না ই-কমার্স সংস্থা। সংবাদ সংস্থা অনুসারে, সম্প্রতি ব্লিঙ্কইট, জ়েপটো, জ়োম্যাটোর মতো ই-কমার্স সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবীয়।

ওই বৈঠকেই তিনি ১০ মিনিটে পণ্য পৌঁছে দেওয়ার যে দাবি করে থাকে এই সংস্থাগুলি, তা নিয়ে আপত্তি জানান। এই দাবি সম্বলিত বিজ্ঞাপন বন্ধ করারও পরামর্শ দেন তিনি। তবে কেন্দ্রের তরফে এই নিয়ে লিখিত কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।সূত্রের খবর, সরকারি নির্দেশিকা না-থাকলেও মন্ত্রীর পরামর্শ মেনে ১০ মিনিটে ডেলিভারির দাবি সম্বলিত বিজ্ঞাপন না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্লিঙ্কইট।

বৈঠকে অংশ নেওয়া অন্য ই-কমার্স সংস্থাগুলিও একই পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।রিপোর্টে বলা হয়েছে, নিজেদের কোনও বিজ্ঞাপনে আর ১০ মিনিটে পণ্য ডেলিভারি করার দাবি করবে না ব্লিঙ্কইট।