কলকাতা থেকে জেলা, অসুস্থ একের পর এক বিএলও

0
247
ছবি সৌজন্যে : নিজস্ব

এসআইআর-র কাজ প্রায় শেষের দিকে। তারমধ্যেই আবারও একের পর এক বিএলও-র অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।

এদিকে বাঁকুড়ায় এসআইআর-র কাজে বেরিয়ে হার্ট অ্যাটাক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দা বিএলও কমল কুমার বিশ্বাসকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী জানিয়েছেন দিনের পর দিন রাত জেগে কাজ করার কারণে হার্ট অ্যাটাক হয়েছে তাঁর স্বামীর। এদিকে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ৯৩ নম্বর ওয়ার্ডের ২৫৬ নম্বর পার্টের বিএলও প্রদীপ ভুক্তার। বৃহস্পতিবার এসআইআর-র কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

তাঁকে যাদবপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ২৭৬ নম্বর বুথের বিএলও পেশায় শিক্ষক দেবাশিস দাস অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন।