গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home North 24Pgs লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ বিএলও-র

    লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ বিএলও-র

    0
    46
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মাঝ গঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছে বিএলও। যদিও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। লঞ্চের কর্মীরা তাঁকে উদ্ধার করেছেন।
    এসআইআর-র চাপ সামলাতে না পেরেই এমনটা করেছেন বলে দাবি করেছেন কাঁচপাড়ার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। জানা গিয়েছে টিটাগড়ের বাসিন্দা কাঁচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ কায়ামুদ্দিন এবার বিএলও-র দায়িত্ব পেয়েছেন। তাঁর বুথে ১২৪৫ জন ভোটার রয়েছে। এসআইআর-র কাজ করতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন। ডিজিটালাইজেশনের কাজে তাঁর অক্ষমতা রয়েছে। নিজের দায়িত্ব থেকে অব্যাহত চেয়ে আবেদনও করেছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। শনিবার সকালের দিকে হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে যাত্রীবোঝাই লঞ্চটি ব্যারাকপুর ফেরিঘাটে যাচ্ছিল।
    অভিযোগ তখনই মাঝ গঙ্গায় ঝাঁপ মারেন মহম্মদ কায়ামুদ্দিন। সঙ্গে সঙ্গে লঞ্চে থাকা কর্মীরা তাঁকে উদ্ধার করে। পরে শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে তাঁকে হাসপাতালে পাঠিয়েছে।