ট্রেনিংয়ে মধ্যেই বিএলওদের বিক্ষোভে উত্তাল

0
104
ছবি সৌজন্যে : নিজস্ব

ট্রেনিং চলাকালীন বিএলওদের বিক্ষোভে উত্তাল নজরুল মঞ্চ। স্কুলের ডিউটির পর কিভাবে রাতের অন্ধকারে এসআইআর-র কাজ সম্ভব।

পাশাপাশি শাসক-বিরোধী সবপক্ষের হুমকির মধ্যে কিভাবে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া কাজ করবেন। মূলত এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের দাবি অন ডিউটি বিএলও হিসেবে কাজ করবেন। নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যে বুথে ভোটার সংখ্যা বেশি সেখানে বিএলও-র সংখ্যা বাড়াতে হবে। ট্রেনিং নিতে আসা শিক্ষকদের দাবি তাঁদের বিএলও-র দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ স্কুল কর্তৃপক্ষ সাফ জানিয়েছে এই সময়ের মধ্যে তাঁদের স্কুল রেজিস্ট্রারে অনুপস্থিত দেখানো হবে। তাতেই ঘোর আপত্তি শিক্ষকদের। তাঁদের স্পষ্ট দাবি অনুপস্থিত নয়, বিএলও-র কাজে যোগ দিলে তাঁদের অন ডিউটি হিসেবেই দেখাতে হবে। তাঁদের আরও দাবি ভোটের মত প্রশিক্ষণ পর্বেও পর্যাপ্ত নিরাপত্তা প্রয়োজনে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হবে। কারণ শাসক-বিরোধী সব পক্ষের তরফে তাঁদেরকে হুমকি দেওয়া হচ্ছে। একইসঙ্গে যেই বুথে ভোটারের সঙ্গে হাজারের ওপরে সেখানে বিএলও-র সংখ্যা বাড়াতে হবে। নির্বাচন কমিশন লিখিত আকারে আশ্বাস না দিলে তাঁরা কাজে যোগ দেবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন। ট্রেনিংয়ের মাঝেই বিক্ষোভ দেখাতে থাকেন বিএলওরা।

পরে পুলিশের মধ্যস্থতায় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নিজেদের দাবি জানিয়েছেন বিক্ষোভকারী বিএলওরা।