
দিকে দিকে বিএলও-দের বিক্ষোভের মধ্যেই কলকাতায় এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তাঁর সঙ্গে ৩ অফিসার রয়েছেন। ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর-র কাজ কতটা এগিয়েছে।
এসআইআর-র কাজ কোন পর্যায়ে রয়েছে তা সরেজমিনে দেখতে চান কমিশনের সদস্যরা। বারবার প্রশিক্ষণের পর কেন সমস্যা হচ্ছে। তা জানতে চায় নির্বাচন কমিশন। কারণ জানতে বেঙ্গল চেম্বার্স অফ কমার্সে সিইও মনোজ আগরওয়াল, ডিইও, ইআরওদের নিয়ে বৈঠক বসেছেন জ্ঞানেশ ভারতী। মঙ্গলবারের বৈঠকে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার এসআইআর নিয়ে বৈঠক হয়েছে। বুধবার নদিয়া, মুর্শিদাবাদ এবং বৃহস্পতিবার মালদার ডিইও এবং ইআর ওদের নিয়ে বৈঠক করবেন নির্বাচন কমিশনের বিশেষ টিম। ২১ নভেম্বর ইভিএমের ফাস্ট লেভেল চেকিং রয়েছে।
ভুয়ো ভোটার, মৃত ভোটার, একাধিক কার্ড রয়েছে এমন ভোটার যাতে এসআইআর-র পর ভোটার লিস্টে না থাকে তাই নিশ্চিত করতে চাইছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।








