
এসআইআরের কাজে নির্দিষ্ট ঠিকানায় এনুমারেশন ফর্ম নিয়ে গিয়েও ভোটারকে খুঁজে না পেয়ে বারবার ফিরতে হয়েছে। তিন বার করে সেই ঠিকানায় গিয়েও ওই ভোটারদের খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ।
এবার ভোটারদের খুঁজে না পেয়ে নাম ধরে ধরে বুথে বুথে নোটিস দিয়েছে বিএলওরা। হুগলির চাঁপদানির ১১১ এবং ১১২ নম্বর বুথে কয়েকজন ভোটারকে খুঁজে না পেয়ে পাবলিক নোটিস টাঙিয়ে দিয়েছেন বিএলওরা। তবে স্থানীয়দের দাবি তাঁরা বৈধ ভোটার হলে এলাকায় না থাকলেও তাঁদের কোনও পরিচিত নিশ্চয়ই বিএলওদের সঙ্গে যোগাযোগ করবেন। জানা গিয়েছে চাঁপদানি বিধানসভার ১১১ নম্বর বুথের ২৫ জন, ১১২ নম্বর বুথের ৩০ জন ভোটারকে চিহ্নিত করা যায়নি। বৈদ্যবাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দুটি বুথেও কিছু ভোটারের খোঁজ মেলেনি।
অভিযোগ নির্দিষ্ট ঠিকানায় গিয়েও তাঁদের পাওয়া যায়নি। তারপরেই পাবলিক নোটিস সাঁটিয়েছেন বিএলওরা।
