বিএলও ট্রেনিংয়ের মস্কেই সিইও দফতরের ঠিকানা বদলের ইঙ্গিত

0
110
ছবি সৌজন্যে : ফাইল

স্বাধীন দফতর হিসেবে ঘোষণার নির্দেশের পর এবার ঠিকানাও বদলাতে পারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র দফতরকে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারী দফতর রয়েছে, এমন কোনও ভবনে স্থানান্তরিত করা হতে পারে সিইও দফতরকে। বিহারে প্রথম দফার ভোটার তালিকায় সংশোধন শেষ হয়েছে।

তারইমধ্যে নজরুল মঞ্চে বিএলও বা বুথ লেভেল অফিসারদের ট্রেনিং নিয়ে এরাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শুক্রবার পূর্ব বর্ধমানের ট্রেনিং হয়েছে, রবিবার কলকাতায় ট্রেনিং দেওয়া হয়েছে। রবিবার ট্রেনিং হবে মেদিনীপুরে, সোমবার জলপাইগুড়িতে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন প্রত্যেক বিএলওকে ট্রেনিং দেওয়া হবে। সবকিছুর জন্য প্রস্তুত। তাঁর সাফ কথা এসআইআর তো একবার করতেই হবে। আগেও হয়েছে। তবে এর সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার তাঁর নেই। একমাত্র নির্বাচন কমিশনের রয়েছে। তিনি আরও জানিয়েচেন বুথের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায় ১৪ হাজার নতুন বিএলও নিয়োগ করা হবে। ৫ জেলা মিলিয়ে ১০৮ বিধানইভা এলাকার আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

কলকাতায় ১১, হাওড়ার ১৬ এবং নদিয়ার ১৭ বিধানসভা আসনের জন্য প্রশিক্ষণ হবে। এছাড়াও উত্তর ২৪ পরগনার ৩৩, দক্ষিণ ২৪ পরগনার ৩১ বিধানসভা আসনের জন্যও প্রশিক্ষণ দেওয়া হবে। ৯৭২ জন আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হবে।