
বেড রুমে স্বামীর দেহ, রান্না ঘরে স্ত্রী। মঙ্গলবার সন্ধেয় ভাতারের রবীন্দ্রপল্লিতে বাড়ি থেকে প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দম্পতিকে খুন করা হয়েছে।
নিহত অভিজিৎ যশ এবং ছবিরানি যশের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। বাড়ির মেন গেটে তালা লাগানো ছিল। কোলাপসিবল গেটেও ঝুলছিল তালা। নিহত ছবিরানির বোন যোগাযোগ করতে না পেরে ভাতারের বাড়িতে আসেন।
ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। খবর দেওযা হয় পুলিশ। এরপরেই ঘর থেকে দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
