রক্তাক্ত শেয়ার বাজার, রেকর্ড পতন টাকার দামে

0
46
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
সোমবারের পর মঙ্গলবারও রক্তক্ষরণ ভারতীয় শেয়ার বাজারে। মঙ্গলবার বাজার খুলতেই ৭০০-এর বেশি পয়েন্ট পড়েছে সেনসেক্স। আর ১৬০ পয়েন্ট নেমে গিয়েছে নিফটি ফিফটি। মঙ্গলবার সকালে বাজার খুলতেই টাকার দাম অন্তত ২৭ পয়সা কমে যায়।
তার ফলে ডলার প্রতি টাকার মূল্য সাড়ে ৯৫ টাকারও উপরে পৌঁছে যায়। টাকার দামে এটাই সর্বকালীন পতন। লেনদেন চলাকালীন মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১ হাজার ৪৭ পয়েন্ট কমে ৭৬ হাজার ২৮০ পয়েন্টে নেমে আসে। পাল্লা দিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ফিফটিও ৩০১ পয়েন্ট কমে থিতু হয় ২৩ হাজার ৮৫২ পয়েন্টে। বাজারের এই অস্থিরতায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টাইটান, এসবিআই এবং ইন্ডিগোর মতো বড় সংস্থাগুলি। বিএসই লার্জক্যাপ সেকশনে টিসিএস-এর শেয়ার ৩.৬১ শতাংশ, ইনফোসিসের শেয়ার ৩.৩০ শতাংশ, টেক মাহিন্দ্রার শেয়ার ২.৮০ শতাংশ, এইচসিএল-এর শেয়ার ২.৩০ শতাংশ নেমেছে।
এছাড়া ইউপিএল শেয়ার ৪.১০ শতাংশ, হিন্দুস্তান পেট্রোলিয়ামের শেয়ার ৩.৬০ শতাংশ এবং কোফর্জের শেয়ার ৩ শতাংশ নেমেছে। যার ফলে বিরাট ক্ষতি হয়েছে সাধারণ লগ্নিকারীদের। পাশাপাশি, পোর্টফোলিয়োয় বৈচিত্র বজায় রাখার কথা বলেছেন তাঁরা। শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের মধ্যে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে প্রথমটি বেছে নেওয়া উচিত। পাশাপাশি প্রতিরক্ষা, পরিকাঠামো, রেলপথ এবং উৎসাহ ভাতার সঙ্গে সংযুক্ত উৎপাদন খাতে বিনিয়োগ লাভজনক হওয়ার ইঙ্গিত দিয়েছে তারা।