বিজেপি নেতার মায়ের রক্তাক্ত দেহ মাল-এ

0
264
ছবি সৌজন্যে : নিজস্ব

বিজেপি পঞ্চায়েত সদস্যের মায়ের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির মাল ব্লকে। জানা গিয়েছে মাল ব্লকের নেওরা গ্রাম পঞ্চায়েতের নেওরা রেল স্টেশনের কাছে ঝোঁপ থেকে বছর ৪৬-র গোলাপি রায় নামে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে।

মহিলার বড় ছেলে বিশাল রায় নেওরা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশাল। শুক্রবার বাড়ি থেকে বেরনোর পর পর আর ফেরেনি গোলাপি রায়।

পরিবারের সদস্যরা নেওরা স্টেশনের কাছে রক্তাক্ত দেহ উদ্ধার করে। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে মালবাজার থানার পুলিশ।