রক্তাক্ত ক্রিসমাস ইউক্রেনে, রাশিয়ার হামলায় বহু মৃত্যুর আশঙ্কা

0
184
ছবি সৌজন্যে :সংগৃহীত
ক্রিসমাসেও রাশিয়ার আক্রমণে রক্তাক্ত হয়েছে ইউক্রেন। বারুদের পোড়া গন্ধ, বোমা-রকেটের কান ফাটানো আওয়াজের মধ্যেই ক্রিসমাস কেটেছে ইউক্রেনবাসীর।
রাশিয়ার হামলার জেরে বহু মৃত্যুর আশঙ্কা করছে প্রশাসন। সূত্রের খবর, প্রায় ৭০টি মিসাইল ও শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রে কার্যত ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ ফৌজ। আক্রমণের হাত থেকে বাদ যায়নি প্রেসিডেন্ট জেলেনস্কির শহর ক্রিভি রিহ। সেখানেও বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন জেলেনস্কি। ক্ষোভ উগরে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সময় ও তারিখ দেখে রাশিয়া বড় বড় হামলা চালিয়েছে। পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য ক্রিসমাসকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কী হতে পারে বলে প্রশ্নও তুলেছেন তিনি। ৫০টি মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলেনেস্কি। তাঁর অভিযোগ, ইউক্রেনকে অন্ধকারে ডুবিয়ে রাখার জন্য বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হয়েছে। এর আগেও ক্রিভি রিহতে হামলা করেছে মস্কেৎ উল্লেখ্য, ইউক্রেনের প্রবল শীতই এখন হাতিয়ার রাশিয়ার।
বিদ্যুৎকেন্দ্র রয়েছে এমন জায়গাতেই বেছে বেছে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ ফৌজ। ইউক্রেনের লক্ষ লক্ষ নাগরিক বিদ্যুৎ সঙ্কটের মুখে পড়েছেন।