গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports প্রতিপক্ষের বুটে রক্তাক্ত দোন্নারুম্মা

    প্রতিপক্ষের বুটে রক্তাক্ত দোন্নারুম্মা

    0
    182
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    চোট পাওয়ার পরপরই মুখে হাত দিয়ে শুয়ে পড়লেন জানলুইজি দোন্নারুম্মা।মুহূর্তেই তার কিপিং গ্লাভস ও মাঠের সবুজ ঘাম লাল হয়ে ওঠে রক্তে। প্রতিপক্ষ ডিফেন্ডারের বুটের আঘাতে মুখে অনেক ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিএসজির গোলকিপারকে।

    ফরাসি লিগে মোনাকোর মাঠে মারাত্মক এই চোট পান দোন্নারুম্মা।ম্যাচের ১৭ মিনিটে আক্রমণে ওঠে মোনাকো।ডান পাশ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গো।দোন্নারুম্মা ছুটে গিয়ে দেয়াল হয়ে বসে পড়েন সামনে। সিঙ্গোর শট প্রতিপত হয় পিএসজি গোলকিপারের পায়ে।তবে দৌড়ের গতি সামলাতে পারেননি সিঙ্গো। তিনি চেষ্টা করেন দোন্নারুম্মার শরীরের ওপর দিয়ে লাফিয়ে পার হতে। কিন্তু তার বুটের স্পাইক গিয়ে লাগে দোন্নারুম্মার মুখের ডানপাশে।ইতালিয়ান গোলকিপারের চোখের নিচে গালের নানা অংশ কেটে যায় বাজেভাবে। ডজনখানেক স্ট্যাপল দিয়ে আপাতত সামলানো হয় পরিস্থিতি। খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। পরে মাঠ ছেড়ে যান দোন্নারুম্মা। বদলি গোলকিপার মাতভেই সাফানভ নামেন মাঠে।ওই ঘটনায় কোনো কার্ড দেখানো হয়নি সিঙ্গোকে। এর কিছুক্ষণ আগেই অবশ্য হলুদ কার্ড পেয়েছিলেন আইভরিয়ান ফুটবলার উইলফ্রিড সিঙ্গো। আরেকটি হলুদ কার্ড দেখালে তাকে মাঠ ছাড়তে হতো। তবে খবর, ওই চোটকে ঘটনাক্রম হিসেবেই দেখেছেন রেফারি, তার কাছে ইচ্ছাকৃত মনে হয়নি।

    যদিও রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। বিপজ্জনক খেলার কারণে অনেকে আঙুল তুলছেন উইলফ্রিড সিঙ্গোর দিকে। তবে কারও বিরুদ্ধেই অভিযোগ নেই পিএসজি কোচ লুইস এনরিকের।