এসআইআর ফর্ম বিলি করছেন বিএলও-র স্বামী!

0
590
ছবি সৌজন্যে : নিজস্ব

এসআইআর-র ফর্ম বিলি করার অভিযোগ উঠেছে বিএলও-র স্বামী ও তৃণমূল নেতার বিরুদ্ধে। পিংলা বিধানসভার খড়গপুরে ২ নম্বর ব্লকের তেঁতুলমুড়ির ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।

স্বামীকে দিয়ে ফর্ম বিলির কথা স্বীকার করেছেন আইসিডিএস কর্মী বিএলও কবিতা রাউত দে। তিনি জানিয়েছেন অন ডিউটি কাজ, তাই স্কুলের সময় ফর্ম বিলি করছিলেন স্বামী। তাঁকে সহযোগিতা করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তৃণমূলের বিএলএ। অভিযোগ উড়িয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ দে জানিয়েছেন ফর্ম বিলির সময় তিনি ওখান থেকে যাচ্ছিলেন।

এদিকে তৃণমূলের সহায়তা ক্যাম্প থেকে বিএলও-র ফর্ম বিলির অভিযোগ উঠেছে হাওড়ার উনসানির সর্দার পাড়ায়। ফর্ম বিলির সময় শুধু তৃণমূলের বিএলএ ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। যদিও বিএলও শেখ খাজা খাইরুল ইসলামের দাবি ফর্ম বিলি নয়, বাছাইয়ের কাজ করেছেন।