
পিকনিকে বিরিয়ানি খেয়ে বিএলআরও অফিসের মুহুরি মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ বিরিয়ানিতে বিষ মিশিয়ে খুন করা হয়েছে। জানা গিয়েছে পুজোর ছুটির আগে পূর্ব বর্ধমানের পূর্বস্থলি এক বিএলআরও অফিসে পিকনিক হয়।
সেখানেই মুহূরি সুমন্ত মল্লিক ও রেভিনিউ অফিসার কুন্তল মাঝি চিকেন বিরিয়ানি খান। যদিও ওই দুই ব্যক্তি বাদে বাকি স্টাফরা সবাই মটন বিরিয়ানি খান। পিকনিকে চিকেন বিরিয়ানি খেয়েই অসুস্থ হয়ে পড়েন মুহুরি ও রেভিনিউ অফিসার। তড়িঘড়ি রেভিনিউ অফিসারকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহুরি সুমন্ত মল্লিককে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বিরিয়ানিতে বিষ মিশিয়ে খুন করা হয়েছে বলে দাবি করেছে পরিবার।








